ছবি : সংগৃহিত
সারাদেশ
পাবনা আইডিয়াল নার্সিং কলেজ

আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা : আমাদের নার্স আমাদের গর্ব এই শ্লোগানে পাবনা আইডিয়াল নার্সিং কলেজের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন : উলিপুরে ১০ জুয়াড়ি গ্রেফতার

এ উপলক্ষে শুক্রবার (১২ মে) দিনব্যাপী র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল ৮ টার দিকে শালগাড়ীয়ার হাসপাতাল রোডস্থ আইডিয়াল নার্সিং কলেজ ক্যাম্পাস থেকে ঘোড়ার গাড়ি নিয়ে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সিভিল সার্জন হয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

পাবনা আইডিয়াল নার্সিং কলেজের প্রিন্সিপাল হোসনেয়ারা পারভিনের সভাপতিত্বে, আইডিয়াল নার্সিং কলেজের পরিচালক মো. আবু দাউদের সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, নার্সিং সার্ভিসেস রংপুর বিভাগের সহকারী পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের হামলায় দম্পতি আহত

প্রধান অতিথির বক্তব্যে তিনি নার্সের জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনী নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নার্সরা রোগীদের সবচেয়ে কাছের হয়। কারণ তারা সবসময় রোগীদের নিকট থাকেন। তাই নিজেদের কখনো ছোট মনে করবেন না। পড়াশুনার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা চাই তোমরা (শিক্ষার্থীরা) দেশের মানুষের জন্য কাজ করো।

আমাদের যেন কখনো কেউ বলতে না পরে, আপনারা তাদের কি শিখিয়েছেন। পড়াশুনা শেষ করে চাকরি জীবনে মানুষের সেবায় নিবেদিত প্রাণ হতে হবে। দরিদ্র মানুষের বিনা টাকায় সেবা দেওয়ার ব্যবস্থা করবে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শ এবং নিয়মনীতিকে অনুসরণ করে সামনের পথ এগিয়ে চলার আহবান জানান তিনি।

আরও পড়ুন : রড চাপায় শ্রমিকের মৃত্যু

বিশেষ অতিথি ছিলেন, পাবনা আইডিয়াল গ্রুপের পরিচালক ডা. এসএসএম হিজবুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা আইডিয়াল নার্সিং কলেজের ইনষ্টাক্টর রুমা খাতুন, মো: আরিফুজ্জামান, মাসুদা পারভীন, আজিদা খাতুন, আলেয়া খাতুন, মুনজিলা আক্তার মিম,চুমকি খাতুন, শাকিলা আক্তার, বিউটি খাতুন, এডমিন অফিসার নাঈমুল মুনিম নাঈম, ম্যানেজার মোঃ মোমিন হোসেন, একাউন্ট্যান্ট রাশেদুল ইসলাম রকিব, আইটি ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, জুয়েল রানাসহ নার্সিং কলেজের ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষের ছাত্র-ছাত্রী।

আরও পড়ুন : ভোলার সাথে নৌ যোগাযোগ বন্ধ

উল্লেখ্য, ফ্লোরেন্স নাইটিঙ্গেল (মে ১২, ১৮২০ – আগস্ট ১৩, ১৯১০) ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখিকা এবং পরিসংখ্যানবিদ। যিনি দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প নামে পরিচিত ছিলেন। তার জন্মদিনকে স্বরণ করে ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়ে থাকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা