ছবি : সংগৃহিত
সারাদেশ
ঘূর্ণিঝড় মোখা

নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

স্টাফ রিপোর্টার : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার ও সেন্টমার্টিনের স্থানীয় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করেছে।

আরও পড়ুন : আশ্রয়কেন্দ্রে ‍যেতে শুরু করেছে মানুষ

শনিবার (১৩ মে) এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এ কর্মকর্তা জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।

শনিবার সকাল এর প্রেক্ষিতে বিজিবি সদস্যরা থেকে কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় বসবাসরত জনসাধারণকে মোখার কবল থেকে রক্ষার জন্য আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করছেন।

আরও পড়ুন : পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

মাইকিংয়ের ফলে জনসাধারণ এরই মধ্যে প্রয়োজনীয় মালামালসহ আশ্রয়কেন্দ্রে যাওয়া শুরু করেছেন বলেও তিনি আরও জানান।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ‘ফ্যানের নিচে বাতাস খাওয়ার চাকরি আমরা করিনা’

তিনি আরও বলেন, আগাম প্রস্তুতি হিসেবে টেকনাফে আমার ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় ৫০০ সৈনিক মাঠে তৎপর। তারা প্রতিটি বাড়িতে যাচ্ছেন। এলাকাবাসীকে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানাচ্ছেন।

তাদের সাইক্লোন শেল্টার বা নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এছাড়াও বৈরী আবহাওয়ার সুযোগে সীমান্তে অপরাধ যেন না বাড়ে, সেজন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা