ছবি : সংগৃহিত
সারাদেশ
লক্ষ্মীপুর আইনজীবী সমিতি

২১ তম ব্যাচের বিশাল জয়!

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত আইনজীবীদের ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে ২১ তম ব্যাচ একাদশ ৮ উইকেটের বিশাল ব্যবধানে ১৮ তম ব্যাচ একাদশকে হারিয়েছে।

আরও পড়ুন : কেশবপুরে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

শুক্রবার (১২ মে) বিকেল ৩.৩০ মিনিটে লক্ষীপুর জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

১৮ তম ব্যাচ টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৮ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৭৬ রানের টার্গেট দেয়।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় ২১ তম ব্যাচ।

আরও পড়ুন : শাহ আমানত বিমানবন্দর বন্ধ

১৮ তম ব্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন এডভোকেট আদনান আহমেদ এবং বিজয়ী ২১ তম ব্যাচের দলনায়কের দায়িত্ব পালন করেন এডভোকেট নিগার হায়দার।

উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন লক্ষ্মীপুর বারের বর্তমান সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট হাছান আল মাহমুদ।

আরও পড়ুন : আন্তর্জাতিক নার্স দিবস পালিত

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন-প্রাবলিক প্রসিকিউটর লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শেখ জামান রিপন প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা