ছবি-সংগৃহীত
সারাদেশ

পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

শনিবার (১৩ মে) দুপুর ২টার দিকে পৌর শহরের সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- সাঁড়া গোপালপুর গ্রামের পাঞ্জুর ছেলে হৃদয় (১০), একই এলাকার বাচ্চু মণ্ডলের ছেলে জাহিদ মণ্ডল (১০) ও উপজেলার মাজদিয়া গ্রামের আকিজলের মেয়ে আনিকা (১২)।

নিহত জাহিদ মণ্ডলের বাবা বাচ্চু মণ্ডল বলেন, আজ (শনিবার) বেলা ১১টার পর জাহিদ বাড়ি থেকে বের হয়। এসময় আমাদের বাড়িতে বেড়াতে আসা আমার বোনের মেয়ে আনিকা ও এলাকার শ্যালো মেশিনচালক পাঞ্জুর ছেলে হৃদয় তার সঙ্গে ছিল। তারা তিনজনই প্রায় সমবয়সী।

আরও পড়ুন : স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

দুপুর ১টার দিকে জানতে পারি তারা মানিক হাজীর পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। পুকুরে পানিতে খুঁজাখুঁজির এক পর্যায়ে তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মালিহা ফাইরোজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পদ্মা পাড়ে ভেসে এলো মৃত ডলফিন

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা