সারাদেশ

সাগরে ৬৫ দিন মাছ আহরণ বন্ধ

এম.এ আজিজ রাসেল : বঙ্গোপসাগরে বন্ধ থাকবে ৬৫ দিন মাছ আহরণ। সাগরে মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণের জন্য আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : আমরা সবদিক থেকেই প্রস্তুত

বুধবার বিকালে এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক জেলা টাস্কফোর্সের সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মৃত্যুঞ্জয় পালসহ আরও অনেকে।

আরও পড়ুন : ৮ দিনের রিমান্ডে ইমরান খান

সভায় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ১৯ মে এর মধ্যে সাগর থেকে সকল নৌযান ফিরিয়ে আনতে হবে। জেলেপল্লীগুলোতে সচেতনতামূলক নানা কার্যক্রম চলবে। যাতে জেলেরা সচেতন হয়। নিষিদ্ধকালীন সময়ে যেন অন্য দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। যারা এই সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান বলেন, নিষিদ্ধকালীন সময়ে জেলার ৬৩ হাজার ১৯৩ জন জেলেকে ৮৬ কেজি করে চাল দেওয়া হবে। দুই ধাপে এই চাল পাবে জেলেরা। প্রথম ধাপে দেওয়া হবে ৫৬ কেজি করে চাল। ২০ মে থেকে সাগরে চলবে নিয়মিত অভিযান।

আরও পড়ুন : আলোচনার প্রশ্নই আসে না

এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা