আদালত
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতা নির্যাতন

ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইানচার্জ (ওসি) কামাল হোসেনের বিরুদ্ধে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে থানায় ধরে নিয়ে গিয়ে হাতে হাতকড়া পরিয়ে ও চোখে কাপড় বেধে নির্মমভাবে নির্যাতনে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগে জেলা জজ আদালতে মামলা দায়ের করেছেন ওই নেতা।

আরও পড়ুন : আমরা সবদিক থেকেই প্রস্তুত

বুধবার (১০ মে) ওসি সহ পাঁচ জনের নামে মামলা দায়ের করলে জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। এছাড়াও ২৪ ঘন্টার মধ্যে পুলকের চিকিৎসার প্রতিবেদন দাখিল এবং জেলা পুলিশ সুপারকে বিভাগীয় মামলা রুজু করার আদেশ দেন।

মামলাটি তদন্তের নির্দেশ দেওয়ায় সন্তুষ্ট আইজীবী ও বাদী আসাদুজ্জামান পুলক।

আরও পড়ুন : ৮ দিনের রিমান্ডে ইমরান খান

উলেখ্য, গত ২৯ এপ্রিল রাতে শহরের পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলায় দোকানদারদের সঙ্গে বচসার জের ধরে পুলিশ রকি ও আসাদুজ্জামান পুলককে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের থানায় নিয়ে হাতে হাতকড়া পড়িয়ে গামছা দিয়ে ২ চোখ বেঁধে আসাদুজ্জামান পুলককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এ সময় ওসি'সহ ৫ নির্যাতনকারী কর্মকর্তা পুলকের বুকে বুট দিয়ে আঘাত করে। পুলিশের নির্যাতনে তার বাম হাতটি ভেঙ্গে যায়। এতে পুলকের শ্বাসকষ্ট শুরু হলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং নামকাওয়াস্তে চিকিৎসা দিয়ে পরদিন সকালে তাকে জেল হাজতে প্রেরণ করে। ২ মে পুলক জামিন পেয়ে চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে ভর্তি করে বার। খানিকটা সুস্থ হয়ে উঠলে বুধবার ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ পুলককে রিলিজ নেন।

আদালত চত্তরে পুলক জানান, আদালতের প্রতি বিশ্বাস ছিল সে কারণে মামলা দায়ের করেছি। আদালতের রায়ে খুশি, আশা করি ন্যায় বিচার পাব।

আরও পড়ুন : আলোচনার প্রশ্নই আসে না

পুলকের আইনজীবী অ্যাড. আব্দুর রহিম জানান, আসাদুজ্জামান পুলক জেলা জজ আদালতে মামলা দায়ের করলে জেলা ও দায়রা জজ মামলটি শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্তের আদেশসহ ২৪ ঘন্টার মধ্যে পুলকের চিকিৎসার প্রতিবেদন দাখিলের আদেশ দেন। সেই সাথে জেলা পুলিশ সুপারকে বিভাগীয় মামলা রুজু করার আদেশ দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা