সারাদেশ

খুলনায় সাংবাদিক মুন্নাকে হুমকি, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নিন্দা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: সংবাদ প্রকাশের জেরে খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন আঞ্চলিক তথ্য অফিসের অফিস সহায়ক হাবিবুর রহমান। এ বিষয়ে শনিবার (১৫ আগস্ট) খুলনা থানায় জিডি করেছেন সাংবাদিক মুন্না ।

জিডিতে বলা হয়, হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে শুক্রবার (১৪ আগস্ট) বাংলানিউজে প্রতিবেদন প্রকাশিত হয়। নিউজটির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তার একটি ভিডিও প্রচারিত হয়। যেখানে দেখা যায়, হাবিবুর রহমান অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাউকে কোপাতে, আবার কাউকে আঙুল কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন। ভিডিওটির নিউজ প্রকাশ-প্রচার হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মুন্নাকে একাধিকবার হুমকি দেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। বিবৃতিতে তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

এছাড়াও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা, খুলনা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক, নাগরিক ও রাজনৈতিক নেতারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা