মাদক সেবনে নিষেধ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম
সারাদেশ

মাদক সেবনে নিষেধ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: মাদক সেবন করতে নিষেধ করায় কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামের আবুল বসার সিকদারকে (৫৫) কুপিয়ে মারাত্মক আহত করেছেন মাদকসেবীরা। তিনি গ্রামের টিপু সিকদারের ছেলে ও খুলনার একটি জুটমিলে চাকরি করেন।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে এলাকার কিছু চিহ্নিত মাদকসেবীকে মাদক সেবন করতে নিষেধ করেন আবুল বসার। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সনজিৎ কুমার ধর জানান, দুপুর ১২টার দিকে আবুল বসার সিকদারকে শরীরের বিভিন্ন স্থানে জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শারীরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, ঘটনাটি শোনার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতকে খুলনায় নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে। লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা