সারাদেশ

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে এতিমদের মাঝে খাবার পরিবেশন

নিজস্ব প্রতিনিধি:

মোংলা (বাগেরহাট): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মোংলার ৮টি মাদ্রাসার এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে পৌর শহরের ৮টি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে নিজের অর্থায়নে এ খাদ্য সামগ্রী তুলে দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম। দিবসটি উপলক্ষে তার উদ্যোগে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পিং করা হয়।

সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৌর পার্ক সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষ, পৌর কর্তৃপক্ষ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মোংলা সরকারি কলেজসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক কর্মসূচির মধ্য দিয়ে নানা আয়োজনে দিবসটি পালন করেছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৫-২০২৬...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ইরান যুদ্ধ সমাপ্তির পথে : ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা