সারাদেশ
তিন কিশোর খুন

শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারপিটে তিন কিশোর নিহতের মামলায় কেন্দ্রের সাময়িক বরখাস্তকৃত তত্ত্বাবধায়কসহ গ্রেপ্তারকৃত পাঁচজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৫ আগস্ট) বিকালে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদি হাসানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালত তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ ও ফিজিক্যাল সাইকো সোশ্যাল ইন্সট্রাক্টর শাহানূরকে পাঁচদিন এবং কাউন্সিলর মুশফিকুর রহমান ও ওমর ফারুককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দিদের ওপর হামলায় তিন কিশোর নিহত ও আরো অন্তত ১৫ জন আহত হয়। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় কোতোয়ালি থানায় শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন নিহত কিশোর পারভেজ হাসান রাব্বিরর বাবা খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়া। এরপর রাতে আগে থেকেই পুলিশি হেফাজতে থাকা কেন্দ্রের পাঁচ কর্মকর্তাকে তিন কিশোর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আদালতে হাজির করে গ্রেপ্তারকৃতদের সাতদিন করে রিমান্ডের আবেদন জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা চাঁচড়া পুলিশফাঁড়ির ইনচার্জ রোকিবুজ্জামান।

গত ৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। সিসিটিভির ফুটেজ দেখে ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে কর্মকর্তাদের উপস্থিতিতে ও তাদের নির্দেশে আনসার সদস্য ও কয়েকজন কিশোর অন্তত ১৮ জনকে বেধড়ক মারপিট করেন। মারপিট ও নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে তাদের ফেলে রাখা হয়। কয়েকজন অচেতন থাকায় তারা অজ্ঞান হয়ে গেছে মনে করলেও পরে কর্মকর্তারা বুঝতে পারেন, এরা মারা গেছে। এরপর সন্ধ্যার পর এক এক করে তিনজনের মরদেহ হাসপাতালে এনে রাখা হয়। আহত ১৫ জনকেও হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলো, বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্বপাড়ার নান্নু পরমানিকের ছেলে নাঈম হোসেন (১৭), একই জেলার শেরপুর উপজেলার মহিপুর গ্রামের আলহাজ নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন (১৮) এবং খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮)।

শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দিদের ওপর ‘কর্তৃপক্ষের’ হামলায় তিন কিশোর নিহতের ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর গঠিত পৃথক দুইটি তদন্ত কমিটি কাজ করছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা