ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাকসহ ভেঙে গেল সেতু

জেলা প্রতিনিধি : রাঙামাটি জেলায় সেতুতে ট্রাক চলার সময় পাটাতন ভেঙে যাওয়ায় বাঘাইছড়ি উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন : জাবির ২ নেতা বহিষ্কার

সোমবার (৮ মে) সকালে উপজেলার কাচালং সেতুতে এ ঘটনা ঘটে।

এ সময় সীমান্ত সড়কের জন্য নিয়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক সেতুতে উঠার পরপরই পাটাতন ভেঙে গাড়ির চাকা নিচে পড়ে যায়। এ ঘটনায় সেতুর ২ পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে বহুমানুষ দুর্ভোগে পড়েন।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

জানা গেছে, সেতুর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০১৬ সালের ১১ জানুয়ারিতে নতুন সেতুর কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। ২০১৯ সালের জানুয়ারিতে কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ ৭ বছরেও সেতুর কাজ শেষ হয়নি। তাই ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে পুরাতন সেতু দিয়েই যানচলাচল করতে হয়।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, পাটাতন ভাঙার সংবাদ পাওয়ার পরই আমাদের সকল ইউনিটকে কাজে নামিয়েছি। অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করব। নতুন সেতুর কাজ শেষ হয়েছে। সংযোগ সড়কের কাজ কিছু বাকি রয়েছে, সেটিও চলমান রয়েছে।

আরও পড়ুন : সুদান থেকে ফিরলেন ১৩৫ বাংলাদেশি

খাগড়াছড়ি সড়ক বিভাগ জানিয়েছে, ২০১৬ সালের ১১ জানুয়ারি ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে এই সেতু তৈরির কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। ২০১৯ সালের ১ জানুয়ারি কাজ শেষ করার কথা ছিল।

কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে। এর আগেও একবার নির্মাণাধীন অবস্থায় এই সেতুর গার্ডারটি ভেঙে পড়ে।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

স্থানীয় সূত্রে জানা যায়, নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় এর আগেও ২ বার সেতুর গার্ডার ভেঙে পড়েছিল।

এদিকে সেতু ভেঙে পড়ার সংবাদ পাওয়ার পরপরই বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা