সারাদেশ

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

এস এম রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন : পর্যটকদের মারধর-টাকা ছিনতাই, গ্রেফতার ২

রোববার (৭ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার ষাইটপাকিয়া এলাকায় মেসার্স আনযার ফিলিং স্টেশন এর সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : পরীক্ষায় নকল সরবরাহ, যুবকের কারাদন্ড

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেল ৪ টার দিকে ঢাকা থেকে ভান্ডারীয়া গামী মিজান পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। বাসটির মধ্যে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল ও ঝালকাঠি হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের উপর উল্টে যায় এতে ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছে। বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা