ছবি-সংগৃহীত
সারাদেশ

গণপিটুনিতে আরসা সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের গণপিটুনিতে এক আরসা সদস্য নিহত হয়েছে। এরআগে ঐ আরসা সদস্যদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হন।

আরও পড়ুন : বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

রোববার (৭ মে) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ওয়ান ব্লকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত আরসা সদস্যদের পরিচয় শনাক্ত করা যায়নি। আহত রোহিঙ্গারা হলেন- ১৩ নম্বর ক্যাম্পের জি-ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫), তার দুই ছেলে মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)।

আরও পড়ুন : মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগ

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ভোরে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ওয়ান ব্লকে ২০-২৫ জনের সন্ত্রাসী হঠাৎ এলোপাতাড়ি গুলি ছোড়ে। টানা কিছুক্ষণ গুলি ছোড়ার পর আশপাশের ব্লক থেকে রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হন। রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটকের পর গণপিটুনি ও দা দিয়ে কোপায়। সে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন : চৌকস ও সুশৃঙ্খলে পরিণত হয়েছে বিজিবি

তিনি আরও বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হামলাকারীরা আরসার সদস্য বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে শৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মোতায়েন আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা