সারাদেশ

বিনম্র শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ রংপুরবাসীর

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন রংপুরবাসী।

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নগরীর ডিসির মোড় বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে করোনার সংক্রমণ ঝুঁকি রোধে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূক্রা, রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গার্ড অব অনার প্রদান ও জাতির পিতার ম্যুরালের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়।

বেলা ১১টা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিকলীগ, জয় বাংলা সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নগরীসহ জেলাজুড়ে আওয়ামী লীগসহ সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো জাতীয় ও কালো পতাকা অর্ধনমিতকরণ, দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, রক্তদান, বৃক্ষরোপণ, কাঙালি ভোজ ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজনে বিভীষিকাময় কালো দিনটি স্মরণ করছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জন্মদিনে দেশে ফিরছেন বিদ্যা সিনহা মিম

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দাকে নিজের ধ্যানজ্ঞান বানিয়ে নেওয়া জনপ্রিয় চিত্রন...

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৫-২০২৬...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ইরান যুদ্ধ সমাপ্তির পথে : ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা