সারাদেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ফরিদপুরবাসীর

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, শহীদদের স্মরণে নীরবতা পালন, বিশেষ দোয়া ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সহ সভাপতি শামিম হক, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় শহরের অম্বিকা ময়দানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।

এছাড়াও দুপুরে কাঙালি ভোজ এবং বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরগুলোতে প্রার্থনার আয়োজন করা হয়।

আলোচনা ও স্মরণ সভাসহ আরো বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা