জাতীয় শোক দিবস পালনে প্রস্তুুত রংপুর 
সারাদেশ

জাতীয় শোক দিবস পালনে প্রস্তুুত রংপুর 

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে রংপুরে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। বঙ্গবন্ধুর ম্যুরালসহ পুরো নগরী পরিস্কার-পরিছন্ন করে ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নির্দেশনায় পরিছন্নতাকর্মীরা নগরীকে প্রস্তুুত করেছেন।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে বিভাগীয় ও জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠন, রংপুর সিটি করপোরেশন, জেলা পরিষদ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-মাদ্রাসা নগরীর ডিসির মোড়ের বঙ্গবন্ধু চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। দিনভর আলোচনা সভা, দোয়া মাহফিল, কাঙালি ভোজ, রক্তদান কর্মসূচি, বৃক্ষ রোপণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধুর ম্যুরাল ধোঁয়া-মোছা ও রং করাসহ আঁকা হয়েছে সামাজিক নিরাপত্তা ছক।

দুপুরে বঙ্গবন্ধুর ম্যুরালসহ নগরীজুড়ে পরিস্কার-পরিছন্নতার কাজ পরিদর্শন করেন রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান। এ সময় তার সঙ্গে ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিয়া, সচিব রাশেদুল হক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এমদাদ হোসেন প্রমুখ।

সিটি করপোরেশনের পরিছন্ন বিভাগের (অঞ্চল-১) পরিছন্ন কর্মকর্তা মিজানুর রহমান মিজু জানান, ‘জাতীয় শোক দিবস পালনে সামাজিক দূরত্বের ছক এঁকে বঙ্গবন্ধুর ম্যুরালের সমস্ত প্রস্তুতি শেষ করেছি।’

প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বাঙালি জাতি এই দিনটি ভোলেনি। তাই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সিটি করপোরেশন বঙ্গবন্ধুর ম্যুরালসহ গোটা নগরীকে উপযোগী করে গড়ে তুলেছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা