সারাদেশ

জোয়ারে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: অতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন মাঝেরচরে উপজেলা প্রশাসন এবং দৌলতখান উপজেলার বেড়িবাঁধের বাইরের এলাকাগুলোতে নৌ-বাহিনী খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্রধান অতিথি হিসাবে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ-আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়া উদ্দিন, ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু, অ্যাড.সাহাদাত শাহিন প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, ‘উজান থেকে নেমে আসা অতি জোয়ারের পানিতে মাঝেরচরসহ নিম্নাঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শত শত পরিবারের ফসল, মাছসহ ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব পরিবার যেন আবার ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তাদের মাঝে প্রাথমিকভাবে খাদ্য সহায়তা বিতরণ করেছি। জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চাল বিতরণ করা হবে। যেসব এলাকায় রাস্তাঘাটের ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেবো।’

বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে দৌলতখানে বেড়িবাঁধের বাইরের এলাকাগুলোর ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে বাংলাদেশ নৌ-বাহিনী। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ ও ৮ এবং সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ভোলা নৌ-বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসির চৌধুরীসহ অন্য কর্মকর্তা ও সদস্যরা ছাড়াও ভবানীপুর ইউপি সদস্য মনিরুল ইসলাম ও আব্দুল মতিন চাল, ডাল, আটা, বিস্কুট ও নুডুলস তুলে দেন ক্ষতিগ্রস্তদের হাতে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জন্মদিনে দেশে ফিরছেন বিদ্যা সিনহা মিম

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দাকে নিজের ধ্যানজ্ঞান বানিয়ে নেওয়া জনপ্রিয় চিত্রন...

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৫-২০২৬...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ইরান যুদ্ধ সমাপ্তির পথে : ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা