সারাদেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভোলাবাসীর শ্রদ্ধা 

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের ভোলাবাসী।

শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। সহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ প্রশাসনের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন বাহিনী, বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে একে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সকলে। পরে শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক সকলকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা ও দরিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। আমরা যদি যার যার অবস্থান থেকে অবদান রেখে তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, তবেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা