সারাদেশ

করোনা ও উপসর্গ নিয়ে কুমিল্লায় আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে চার জন পুরুষ এবং দুই জন নারী। শনিবার (১৫ আগস্ট) সকালে হাসপাতালটির পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, দুই নারীসহ মারা যাওয়া ছয়জনের মধ্যে আবদুল হাকিমের (৭০) করোনা পজিটিভ ছিল। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও এলাকার বাসিন্দা।

এছাড়া করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার সদর উপজেলার সুরুজ মিয়ার স্ত্রী আনজুয়ারা (৩০), দাউদকান্দি উপজেলার খোরশেদ আলমের স্ত্রী হোসনেয়ারা (৫৮), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মৃত আমির আলীর ছেলে মানিক (৫৫), কুমিল্লার বরুড়া উপজেলার মৃত বাদশা মিয়ার ছেলে দেলোয়ার হোসাইন (৬০) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রফিকুল ইসলাম (৭০)।

এই হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৫১ জন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, কুমিল্লায় এ পর্যন্ত ছয় হাজার ১৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৬৭২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫৪ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জন্মদিনে দেশে ফিরছেন বিদ্যা সিনহা মিম

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দাকে নিজের ধ্যানজ্ঞান বানিয়ে নেওয়া জনপ্রিয় চিত্রন...

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৫-২০২৬...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ইরান যুদ্ধ সমাপ্তির পথে : ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা