সারাদেশ

দীঘিনালায় যুবকের লাশ উদ্ধার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : অগ্নিসন্ত্রাসীরা যেন ক্ষমতায় না আসে

বুধবার (৩ মে) সকাল সাড়ে নয়টার দিকে জামতলী সড়কের পাশ থেকে রাহুল কর্মকার (৩৩) নামক এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়, সে উপজেলার সুধীর মেম্বারপাড়া গ্রামের বাসিন্দা মৃত তপন কর্মকারের ছেলে।

স্থানীয়দের সূত্রে, বুধবার ভোরে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন : বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যাক্তির মাথায়, পিঠে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

এ সময় পাশ্ববর্তী দোকানদার মাইকেল দাশ জানান, গত মঙ্গলবার দিবাগত রাত নয়টায় আমার দোকান থেকে খিলি পান কেনেন রাহুল কর্মকার। আমার সামনেই রাহুলের স্ত্রী বাড়ী যাওয়ার জন্য ফোন করেছিল। সে বাড়ী যাচ্ছে এ কথা বলে দোকান থেকে বেড়িয়ে যায়।

আরও পড়ুন : ইউক্রেনের তিন যুদ্ধবিমান ভূপাতিত

এ বিষয়ে নিহতের স্ত্রী রুপা কর্মকার জানান, গতকাল রাত নটায় ফোনে কথা হয়েছিলো, সে বলেছে বাড়ী আসবে। পরে রাত বারোটা থেকে মোবাইল ফোন বন্ধ ছিলো, তাই আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিহত ব্যক্তির ছোট ভাই জীবন কর্মকার জানান, রাত বারোটা বেজে গেলে ভাই বাড়িতে না আসায় খোজ করতে থাকি। সকালে রাস্তার পাশে লাশ পড়ে রয়েছে বলে খবর পাই। খবর পেয়ে এসে শনাক্ত করি মৃত ব্যাক্তি আমার ভাই। তিনি জানান, আমার ভাইকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : এশিয়ার অর্থনীতি গতিশীল থাকবে

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা