সারাদেশ

জামালপুরে মহান মে দিবস পালিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন : গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২১

দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মালগুদাম মোড় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বকুল তলা চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু ।

আরও পড়ুন : ২০ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা

র‌্যালিতে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের সবস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

এছাড়াও ট্রাক- ট্রাংকলড়ি ও কাভার্টভ্যান শ্রমিক ইউনিয়ন, বাস শ্রমিক ইউনিয়ন,হোটেল শ্রমিক ইউনিয়ন, জেলা শ্রমিক লীগ ও জেলা শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে পৃথক পৃথক র‌্যালি বের হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা