প্রতীকী ছবি
সারাদেশ

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের একদিন পর পুকুরের ভেসে উঠেছে দুই শিশুর মরদেহ।

আরও পড়ুন : গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১৫

সোমবার (১ মে) সকালে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ এলাকায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুদের নাম, আরাফাত খা (৯) ও সামির (৮)। আরাফাত উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গ্রামের এনাম খা’র ছেলে ও সামির উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে।

আরও পড়ুন : ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত

স্থানীয় ইউপি সদস্য মো. রেজুয়ান আহম্মেদ বলেন, দুই শিশুই রোববার বিকেল থেকে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খুঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। রাতে তাদের সন্ধান চেয়ে উপজেলা ও আশপাশ এলাকায় মাইকিং করা হয়। সোমবার সকালে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

পরে সকাল সাড়ে ১০টার দিকে শিশুদুটির মরদেহ পুকুরে ভেসে ওঠে। মারা যাওয়া একটি শিশু স্থানীয় বাসিন্দা এবং অপর শিশুটি পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের। সে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

আরও পড়ুন : কক্সবাজারে মহান মে দিবস পালিত

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, দুই শিশুর মরদেহ পানি থেকে উদ্ধারের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা