প্রতীকী ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় শাওন খান (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

আরও পড়ুন : ভারতে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে শ্রীনগর উপজেলার এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন খান শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের শৌলা গ্রামের বাসিন্দা মৃত আলাউদ্দিন খানের ছেলে। তিনি ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদে গ্রামে বেড়াতে এসেছিলেন শাওন। বৃহস্পতিবার ঢাকায় যাওয়ার সময় মুন্সিগঞ্জের শ্রীনগর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তাকে প্রথমে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মারা যান। এরপর তাকে গ্রামের বাড়ি চিকন্দির শৌলায় আনা হয়েছে। তিন বছর আগে তার একমাত্র বোন শিখাও (১৪) মারা যান।

আরও পড়ুন : বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

শাওনের মা রেসমা বেগম বলেন, ‘আমার আর কিছুই রইলো না পৃথিবীতে। আমি আর মা ডাক শুনতে পারবো না। প্রথমে মেয়েটা চলে গেলো এখন আমার রাজপুতও। আমার আর বেঁচে থেকে কি লাভ।’

শরীয়তপুর সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, শাওনের মরদেহ শরীয়তপুরে তার গ্রামের বাড়ি চিকন্দিতে আনা হয়েছে। পরিবারের একটি মাত্র সন্তান ছিলেন তিনি। এখন পরিবারটি একা হয়ে গেলো।

আরও পড়ুন : রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ৫ বিশ্বনেতার শুভেচ্ছা

তিনি আরো বলেন, মোটরসাইকেলের প্রতি প্রতিনিয়ত অভিযান চলছে। অসতর্কতার কারণে প্রতিনিয়ত অনেকেই মারা যাচ্ছেন। আমাদের আরও সতর্ক হতে হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা