সারাদেশ

ঈশ্বরগঞ্জে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : এক যুগ ধরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হচ্ছিল না কোন বৈশাখী মেলা কিংবা গ্রামীণ লোকজ মেলা। তবে এবার বৈশাখ মাসে গ্রামীণ ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আদলে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা।

আরও পড়ুন : বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করুন

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঈশ্বরগঞ্জ- আঠারবাড়ি সড়ক ঘেঁষে কাকনহাটি গ্রামে শুরু হয়েছে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা। বৈশাখের ১৪ তম দিনে ও ঈদুল ফিতরের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার শুরু হয়েছে এ মেলা। উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ'র তত্ত্বাবধানে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডারের সভাপতিত্বে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বৈশাখ মাসে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.হাফিজা জেসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাফির উদ্দিন আহমেদ, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি রফিকুল ইসলাম প্রমুখ।

এ মেলায় বিভিন্ন স্টলে মাটির তৈজসপত্র, মেলায় পোশাক, প্রসাধনী, খেলনা, খাবারের স্টল ছাড়াও শিশুদের জন্য নাগরদোলা, ট্রয় ট্রেনসহ বিভিন্ন রাইড এবং প্রতিদিন বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত। এ মেলা প্রাঙ্গন সবার জন্য খোলা থাকবে।

আরও পড়ুন : চীনা মুদ্রায় আমদানি করবে আর্জেন্টিনা

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম এমপি বলেন, ‘মেলা আবহমান বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। হাজার বছর ধরে গ্রামগঞ্জে এর আয়োজন হলেও ইদানিং শহর-নগরেও এ মেলার আয়োজন দেখা যায়। এটি উপজেলাবাসীকে ক্ষণিকের জন্য হলেও অনাবিল আনন্দ উপভোগের সুযোগ করে দিচ্ছে। তবে মেলাকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অনৈতিক কাজ ও অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন তিনি।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা