প্রতীকী ছবি
সারাদেশ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় ওয়াজেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আরও পড়ুন : বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে বাংলাবান্ধা-ঢাকা জাতীয় মহাসড়কের উকিলজোত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ আলীর বাড়ি তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াজেদ আলী দুপুরের দিকে বাড়ি থেকে বাইসাইকেলে বাংলাবান্ধার ঝাড়ুয়াপাড়া গ্রামে বোনের বাসায় যাচ্ছিলেন। উকিলজোত এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে সড়কে ছিটকে মাথায় গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ।

এদিকে তেঁতুলিয়া-বাংলাবান্ধা সড়কের উভয় পাশে পাথরের অবৈধ স্তূপের কারণে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হলেও তারা মানছেন না।

আরও পড়ুন : ছাগলের মৃত্যু নিয়ে সংঘর্ষে নিহত ১

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লাহ বলেন, ট্রাকের ধাক্কায় ওয়াজেদ আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, সড়কের দুই ধারে পাথরের স্তূপ নিয়ে বারবার সতর্ক করা হলেও গুরুত্ব দিচ্ছেন না পাথর ব্যবসায়ীরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা