ছবি : সংগৃহিত
সারাদেশ

ছাগলের মৃত্যু নিয়ে সংঘর্ষে নিহত ১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের চাপায় ছাগলের মৃত্যুকে কেন্দ্র করে দু'পক্ষের বিরোধের জের ধরে হামলায় আবুল কাশেম দোলা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে।

আরও পড়ুন : সাতক্ষীরা কারাগারের কয়েদির মৃত্যু

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে দু'পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম আলীরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাকও গুরুতর আহত হয়। তাকে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গত বুধবার স্থানীয় আলীরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মোটরসাইকেলযোগে

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

দিয়ে আসার পথে স্থানীয় এক গ্রামবাসীর ছাগল তার মোটর সাইকেলের চাপায় মারা যায়। এ নিয়ে ওই শিক্ষককে লাঞ্চিত করা হয়। এ ঘটনায় আবুল কাশেম শিক্ষক আনিনুলের পক্ষ নিয়ে প্রতিপক্ষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পরে।

ছাগলের মৃত্যুর ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে আবুল কাশেম দোলাকে টেঁটা দিয়ে আঘাত করে তার প্রতিপক্ষরা। গুরুতর আহত আবুল কাশেমকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

আরও পড়ুন : ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

এ ঘটনায় দু'পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা