সারাদেশ

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কর্মসূচী

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড কমিটি কতৃক বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্র হতে যাচ্ছে

আগামী ২৮শে এপ্রিল সকাল ০৮ টা হতে অনুষ্ঠিত শোভাযাত্রায় ৪০০ জন অংশগ্রহণকারীর সমন্বয়ে একটি বর্নাঢ্য র‌্যালি জজকোর্ট প্রাঙ্গন হতে বনরুপা বাজার পর্যন্ত অনুষ্ঠিত হবে। র‌্যালিতে অংশগ্রহণকারীদের জন্য সরবরাহ করা হবে লিগ্যাল এইড এর স্লোগান সম্বলিত টি শার্ট ও নাস্তা।

এ উপলক্ষে রাঙ্গামাটি জেলা জজ আদালত প্রাঙ্গণকে সাজানো হবে ব্যানার, পোস্টার এবং লাইটিংসহ বাহারী সাজে। উক্ত আয়োজনের অংশ হিসেবে জেলা জজ আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড অফিস,রাঙ্গামাটির কার্যক্রম এর উপর বছর ব্যাপি আলোকচিত্র প্রদর্শণীর আয়োজন করা হবে।

আরও পড়ুন : চীনা মুদ্রায় আমদানি করবে আর্জেন্টিনা

জেলা ও দায়রা জজ মোঃ সহিদুল ইসলাম মহোদয় এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান অংশুপ্রু চৌধুরী,রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় প্রমুখ।

এসময় রিজিয়ন কমান্ডার, আদালতের সকল পর্যায়ের বিজ্ঞ বিচারক, কর্মকর্তা-কর্মচারী, বিজ্ঞ প্যানেল আইনজীবী, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, জেলা কারাগার, তথ্য অফিস, লিগ্যাল এইড এর উপকারভোগী এবং বিভিন্ন এনজিও সমূহের সদস্য উপস্থিত থাকবেন।

আরও পড়ুন : বাংলাদেশিদের ফেরাতে হটলাইন চালু

এতে বিচার প্রার্থীগন মামলা না করে বিরোধ মীমাংসার সুযোগ এবং বিনামূল্যে আইনগত সহায়তার তথ্য পাবেন।
সাধারণত জেলা লিগ্যাল এইড অফিসে চার ধরণের সেবা দেওয়া হয়ঃ

১। আইন সর্ম্পকিত তথ্য সেবা-

(ক) সরাসরি

(খ) ফোনের মাধ্যমে-

(হট লাইন নাম্বার-০১৭০১-২৬৭৩৯০),ন্যাশনাল হেল্পলাইন ১৬৪৩০ ( টোল ফ্রি)

২। আইনি পরামর্শ সেবা

৩।বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা

৪। সরকারী খরচে দেওয়ানী, ফেীজদারী, পারিবারিক ও জেল আপিলসহ যেকোন মামলায় আইন সহায়তা সেবা

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা