সারাদেশ

নোয়াখালীতে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালীর (প্রতিনিধি) : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাটিবাহী ট্রাক্টর চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রাম-৮ আসনে ভোট গ্রহণ শুরু

নিহত ইসমাইল হোসেন শিহাব (৮) উপজেলার চৌমুহনী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের আঠার বাড়ির গোলাম মোস্তফা সুমনের ছেলে।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নিহত শিহাব রাস্তা পারপারের সময় একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটি রাস্তা পারের সময় একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা