চাঁদপুর
সারাদেশ

চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপন

জেলা প্রতিনিধি : সৌদিসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এক দিন আগেই চাঁদপুরের ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।

আরও পড়ুন : কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ৫

সাদ্রা দরবার শরিফের অনুসারীরা প্রায় ৯৪ বছর ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৪০টি গ্রামে ঈদ উদযাপন করে থাকেন। ঈদকে ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এদিন সকাল সাড়ে ৮টায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ ও ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০ টায়। সাদ্রা গ্রামে সাদ্রা দরবার শরীফে ঈদের জামায়াতে ইমামতি করবেন আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ৩১২ প্রাণহানি

টোরা মুন্সিরহাট জামে মসজিদ কমিটির সভাপতি মো. শামসুল আমিন মুন্সি বলেন, সকাল ঠিক সাড়ে ৮টায় তাদের মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করবেন মাওলানা মো. রহমত উল্লাহ।

এর আগে গত ২২ মার্চ থেকে প্রথম রোজা পালন শুরু করেন এই মতের অনুসারীরা। তাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ২৯ রোজা হওয়ায় শুক্রবারই ঈদুল ফিতর উদযাপন করার প্রস্তুতি নিয়েছেন তারা।

আরও পড়ুন : শেষ দিনে ঈদযাত্রায় উপচেপড়া ভিড়

প্রসঙ্গত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এমন রেওয়াজ চালু করেছেন জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)। ১৯২৮ সাল থেকে চালু রয়েছে এমন রীতি। শুধু ঈদুল ফিতর নয়, ঈদুল আজহাও একই নিয়মে উদযাপন করছেন তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা