সারাদেশ

পুনাকের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : মুসলিম ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে গাইবান্ধায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাইবান্ধা জেলা পুলিশের পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এতিম, অসহায় মানুষদের মাঝে পুনাকের ঈদ সামগ্রী বিতরণ করা হয় ৷

আরও পড়ুন : নির্বাচনে পর্যবেক্ষকদের স্বাগত জানাবো

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা পুনাক আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণে জেলা পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী মাহবুবা আক্তারের সভাপতিত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন পুলিশ সুপার, গাইবান্ধা ৷

এ সময় গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, পুলিশ সব সময় অসহায় জনগণের জন্য কাজ করে। পুনাকের সহযোগিতায় আজ অসহায়, দুস্থ, গরীব মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও বেশী পরিমান মানুষকে এই ঈদ উপহার দেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি পুনাকও এখন জনগণের জন্য কাজ করছে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রীর মৃত্যু

গাইবান্ধা পুনাক সভানেত্রী এসপি পত্নী মাহাবুবা আক্তার বলেন, পুলিশ জনগণের বন্ধু, সকল বিপদ আপদে পুলিশ সর্বদা জনগণের পাশে থাকে। বর্তমানে জেলা পুলিশের সঙ্গে পুনাকও কাজ করছে। সে ধারাবাহিকতা রক্ষায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী দিচ্ছে পুনাক। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। কোনো সমস্যায় পড়লে ভয় না পেয়ে সরাসরি পুলিশ লাইন্সে এসে বলবেন। দ্রুত সময়ের মধ্যে সে সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), জেলা পুলিশের অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধার অন্যান্য সদস্যবৃন্দ ৷

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা