ছবি : সংগৃহিত
সারাদেশ
ঈদুল ফিতর

নিরাপদ যাত্রা নিশ্চিতে গাইবান্ধা পুলিশ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদকে সামনে রেখে সড়ক মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহি পরিবহন গুলোতে প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনার হাত হতে ঘরে ও কর্মস্থলে ফেরা উত্তর জনপদের মানুষগুলোকে রক্ষায় মহাসড়কের পাশে পরিবহন চালক হেলপার ও যাত্রী সাধারণের সেবা প্রদানে পলাশবাড়ী থানার আয়োজনে ও অফিসার ইনচার্জ মাসুদ রানার সঞ্চালনায় ব্যতিক্রমী এক রিফ্রেশমেন্ট ক্যাম্প উদ্বোধন করেন।

আরও পড়ুন : ভালুকায় দোকানে নেই ক্রেতা, হতাশ ব্যবসায়ীরা!

গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন। এসময় মহাসড়কের পাশে পরিবহন চালকদের হেলপার ও যাত্রী সাধারণের মাঝে পরিবহন জনসচেতনতা বৃদ্ধিকল্পে লিফলেট বিতরণ ও বক্তব্য রাখেন ৷

বুধবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা রংপুর মহাসড়কের পলাশবাড়ী চৌমাথা সহ গাইবান্ধা জেলার বিভিন্ন পয়েন্টেএ রিফ্রেশমেন্ট ক্যাম্পের উদ্বোধন, লিফলেট বিতরণ, অগ্নিকান্ড প্রতিরোধে মার্কেটগুলোতে ব্যবসায়িদের মাঝে জনসচেতনতায় গণসংযোগ শেষে রিফ্রেশমেন্ট ক্যাম্পে এক প্রেস ব্রিফিং করে জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

আরও পড়ুন : কুষ্টিয়ায় একশ পরিবার পেল ঈদ উপহার

তিনি জানান, ঈদ কে সামনে রেখে ঘরে ও কর্মস্থলে ফেরার শুভ যাত্রা নিরাপদ করতে জেলা পুলিশের পক্ষ থেকে সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক ও থানা পুলিশের সমন্বয়ে ২৪ ঘন্টা পৃথক পৃথকভাবে সড়কে পুলিশ সহায়তা প্রদান করা হবে। তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, জেলা পুলিশের সহকারি পুলিশ (সি সার্কেল) সুপার উদয় কুমার সাহা, এএসপি (প্রবি) শুভ্র দেব, পৌর মেয়র গোলাম সরোয়ার, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, অফিসার ইনচার্জ মাসুদ রানা, ইন্সপেক্টর তদন্ত দিবাকর অধিকারী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা