সারাদেশ

কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে ভর্তি শুরু 

কামরুল সিকদার, বোয়ালমারী (প্রতিনিধি) : ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের কামারগ্রামে অবস্থিত নারী শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে অনার্সে ভর্তি শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদি চারটি বিষয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ছাত্রী ভর্তি শুরু হয়েছে। ভর্তিকৃত বিষয় চারটি হলো- ব্যবস্থাপনা, সমাজকর্ম, বাংলা ও হিসাব বিজ্ঞান।

আরও পড়ুন : দুস্থদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

২০০৮-২০০৯ শিক্ষাবর্ষ থেকে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে উল্লিখিত চারটি বিষয়ে স্নাতক (অনার্স) কার্যক্রম শুরু হয়েছে। বিষয়ভেদে আসন সংখ্যা বিভিন্ন। বাংলা বিষয়ে আসন সংখ্যা ৫০টি, সমাজ কল্যাণে ৪৫টি, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে ২৫ টি করে। চারটি বিষয়ে মোট আসন সংখ্যা ১৪৫টি। ভর্তি কার্যক্রম চলবে ৫ এপ্রিল থেকে শুরু করে ৮ মে পর্যন্ত।

কলেজের স্নাতক (সম্মান) কোর্সে ভর্তিকৃত ছাত্রীদের সুযোগ সুবিধা প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরিদ আহমেদ বলেন, 'স্নাতক (সম্মান) কোর্সে বিষয়ভিত্তিক শিক্ষকমণ্ডলি দ্বারা পাঠদান করা হয়। এছাড়া সেমিনার থেকে বই বিতরণ করা হয়। গরীব ও মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা আছে। কলেজের অভ্যন্তরে ক্যান্টিনের ব্যবস্থা আছে। দূরবর্তী ছাত্রীদের জন্য স্বল্প খরচে খাওয়া ও থাকার জন্য আছে তিনটি দ্বিতল ছাত্রী নিবাস।'

আরও পড়ুন : অনশনে বসা সেই যুবকের মুত্যু

উল্লেখ্য, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ এতদঞ্চলের উচ্চ শিক্ষা প্রসারের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক (ডিগ্রি পাসকোর্স) এবং স্নাতক (সম্মান) পর্যায়ে পাঠদান করা হয়। গত ১৯৯৪ সালে কলেজটি শহরের এক প্রান্তে কামারগ্রাম নামক স্থানে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়। কলেজে দূরবর্তী ছাত্রীদের জন্য হোস্টেল সুবিধা আছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা