শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোরের মৃত্যুতে কর্মকর্তাদের পুলিশের জিজ্ঞাসাবাদ
সারাদেশ

শিশু উন্নয়ন কেন্দ্রের ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক:

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বেধড়ক পিটুনিতে ৩ কিশোরের মৃত্যুর ঘটনায় শুক্রবার (১৪ আগস্ট) ওই কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানা থেকে জিজ্ঞাসাবাদের বিষয়টি স্বীকার করা হলেও এ ব্যাপারে আপাতত আর কোন তথ্য তারা দেননি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোর শহরতলীর পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে বেধড়ক পিটুনীতে সেখানে থাকা তিন কিশোর পারভেজ হাসান রাব্বি (১৮), রাসেল সুজন (১৮) ও নাইম হোসেনের (১৭) মৃত্যু হয়। আহত হয় ১৪ জন। সন্ধ্যার পর নিহতদের মরদেহ ও আহতদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

শিশু উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে সেদিন বলা হয়েছিল, সেখানে থাকা কিশোররা দুই গ্রুপে ভাগ হয়ে লাঠিসোটা নিয়ে মারামারি করায় এ হতাহতের ঘটনা ঘটে।

তবে আহত কিশোররা জানিয়েছে, কেন্দ্রের কর্মকর্তারাই তাদেরকে পিটিয়ে হতাহত করে। খবর পেয়ে রাতে যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে যান। বিপুল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হয়। এক পর্যায়ে খুলনা থেকে অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলামও সেখানে যান। এসব কর্মকর্তারা গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

সেখানে থেকে বেরোনোর সময় অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলাম বলেছিলেন, আগামীকাল সকালে (শুক্রবার) এ বিষয়টি তদন্ত করে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। এ ঘটনার জন্য কারা দায়ী তা তদন্তের মাধ্যমে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা