খুনি ফারুক, ডালিম, রশিদদের দায়মুক্তি দেন জিয়াউর রহমান
সারাদেশ

‘খুনি ফারুক, ডালিম, রশিদদের দায়মুক্তি দেন জিয়াউর রহমান’ 

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘কোনো মানুষকে হত্যা করা হলে তার আত্মীয়-স্বজনের বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল। গর্ভবতী নারীদের হত্যা করা হয়েছিল। এই হত্যার পরে আমাদের জাতীয় লজ্জার বিষয় যে, সংবিধান সংশোধন করে জিয়াউর রহমান খুনি ফারুক, ডালিম, রশিদ গংকে দায়মুক্তি দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে সংবিধানের সংশোধন করে কোনো হত্যার বিচার পথ কোনোদিন রোধ করা হয়নি। বাংলাদেশে জিয়াউর রহমান সে কাজটি করেছিলেন।’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালনের প্রস্ততি সভায় এসব কথা বলেন তিনি।

দলীয় কার্যালয়ের ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কয়েকজন খুনির ফাঁসি কার্যকর হয়েছে। আরো কয়েকজন খুনি দেশ-বিদেশে পালিয়ে আছেন। তারা আমাদের জাতির জন্য হুমকি ও ঝুঁকি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সেই দিন (১৫ আগস্ট) যেভাবে শোককে শক্তিকে পরিণত করে জাতির জনকের হত্যার বিচার চেয়ে ছিলেন, আজও সেভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র আমরা রুখে দেবো। যতোদিন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের একজন নেতাকর্মীও বেঁচে থাকবেন, ততদিন কোনোভাবেই ষড়যন্ত্রকারীরা সফল হবেন না।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বক্তব্য দেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, শ্রমিকলীগ নেতা রফিকুল ইসলাম তালুকদারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

বিকালে শিক্ষা উপমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা