গর্ভপাত করাতে গিয়ে অবহেলায় রোগিনীর মৃত্যুর অভিযোগ
সারাদেশ

গর্ভপাত করাতে গিয়ে অবহেলায় রোগিনীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশালে সেবাজনিত অবহেলায় রোগিনীর শাহনাজ পারভীনের (৪০) মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচরের তরিকুল ইসলাম মিন্টুর স্ত্রী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরস্থ বেলভিউ হাসপাতালে মৃত বাচ্চার গর্ভপাতের সময় মারা যান ওই নারী।

তরিকুল ইসলাম মিন্টু অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রী শাহনাজ পারভীনের গাইনি সমস্যা ছিলো। এ কারণে তার গর্ভধারণে সমস্যা হচ্ছিলো। দীর্ঘদিন আগে তাকে ডাক্তার জি কে চক্রবর্তীর কাছে নিয়ে আসা হয়। এরপর তার পরামর্শ অনুসারে চিকিৎসা নিলে গর্ভবতী হন শাহনাজ। এরপর প্রতিনিয়ত ডাক্তার জি কে চক্রবর্তীর ফলোআপে ছিলেন আমার স্ত্রী। গত ৫ আগস্ট আল্ট্রাসনোগ্রাম করা হলে বাচ্চা ও মা ভালো আছেন বলে জানান ডাক্তার। গত মঙ্গলবার (১২ আগস্ট) ফের আল্ট্রাসনোগ্রাম করা হলে সেই রিপোর্টে বাচ্চাকে মৃত বলে দেখানো হয়। বিষয়টি নিয়ে চিকিৎসকদের সন্দেহ হলে আরো দুইবার আল্ট্রাসনোগ্রাম টেস্ট করান এবং মৃত বাচ্চার বিষয়টি নিশ্চিত হন তারা। ফলে আমার স্ত্রীকে গর্ভপাত করাতে বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়।’

‘হাসপাতালে ভর্তির সময় স্ত্রী শাহনাজ পারভীন সুস্থ থাকলেও বৃহস্পতিবার বিকাল থেকে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এসব বিষয় নিয়ে চিকিৎসক ও নার্সদের কাছে গেলে তারা অসৌজন্যমূলক আচরণ করেন। রোগীর কাছে না গিয়ে চিকিৎসকরা নানাভাবে স্বজনদের ওপর চড়াও হন। এরপর সন্ধ্যায় গর্ভপাত করতে অপারেশন থিয়েটারে নেওয়া হলে কিছুক্ষণ পরেই চিকিৎসকরা জানান, শাহনাজের মৃত্যু হয়েছে।’

রোগিনীর স্বজনদের দাবি, যেখানে গর্ভপাত করা প্রয়োজন ছিলো, সেখানে ৪/৫ ঘন্টা আগে না নিয়ে অবস্থা বেগতিক হওয়ার পর অপারেশন থিয়েটারে নেওয়া হয়। কালক্ষেপণ ও অবহেলায় এই রোগিনীর মৃত্যু হয়েছে। তারা এই ঘটনার বিচার দাবি করেন।

ডাক্তার জি কে চক্রবর্তী বলেন, ‘চিকিৎসকদের অবহেলার কোনো বিষয় নেই। কারণ, করোনার মধ্যেও আমিসহ সংশ্লিষ্ট সকল চিকিৎসক প্রতিনিয়ত রোগিনীর খোঁজ নিয়েছি। তার ডায়াবেটিসসহ নানা সমস্যা ছিলো। রোগিনী মারা গেছেন, এটা অবশ্যই দুঃখজনক বিষয়। আর ৫ আগস্টের টেস্ট রিপোর্টে বাচ্চা ঠিক ছিলো বলেই আমরা দেখেছি। তবে পানি কম থাকায় রোগিনীকে আমিই হাসপাতালে ভর্তি করতে বলেছি।’

চিকিৎসক নাইম হোসেন সজীব ও কাজী রশিদুল্লাহ বাবুর বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের যে অভিযোগ এসেছে, সে বিষয়ে তিনি বলেন, ‘যদি এই ধরনের কোনো বিষয় থাকে তবে অবশ্যই তা খতিয়ে দেখা হবে। আর ভবিষ্যতে যেন তা না ঘটে সেটিও নিশ্চিত করা হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা