ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজশাহীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে তীব্র তাপদাহ ও গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন মুসল্লিরা।

আরও পড়ুন : বৃষ্টির জন্য বিশেষ নামাজ

বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯ টায় শহরের তেরখাদিয়া রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

এ নামাজের আয়োজন করে রাজশাহী জেলা ইমাম সমিতি, ইমামতি করেন তেরখাদিয়া জামে মসজিদের প্রেস ইমাম আফজাল হোসেন।

আরও পড়ুন : উলিপুরে ডায়রিয়ায় এক শিশুর মৃত্যু

স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) বাদ জোহর রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের মসজিদগুলোর ঘোষণা অনুযায়ী আজ সকালে মাঠে জড় হন মুসল্লিরা। আমরা এক সাথে আল্লাহ সুবহানাহু তাওয়ার কাছে বৃষ্টি চাইলাম। এই তীব্র তাপদাহ ও গরম থেকে রক্ষার জন্য দোয়া করেছি।

মুসল্লি আব্দুর রহমান চানান, রমজানের শুরুতে বৃষ্টিপাত হয়েছিল। এরপরে দীর্ঘ সময়ে বৃষ্টিপাত হয়নি। প্রচণ্ড তাপদাহ বইছে। বাতাস আগুনের মতো গরম। মানুষ কষ্ট পাচ্ছে। গাছপালার পাতা শুকিয়ে গেছে। এ অবস্থায় পানির ভীষণ প্রয়োজন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা