ছবি: সংগৃহীত
সারাদেশ

টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

জেলা প্রতি‌নি‌ধি : ঈদযাত্রায় অনেকেই জীব‌নের ঝুঁকি নি‌য়ে পরিবারসহ রওনা হয়েছেন মোটরসাইকেলে। বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে উত্তরবঙ্গগামী শত শত মোটরসাই‌কে‌ল‌।

আরও পড়ুন : একদিনেই টোল আদায় দুই কোটি

বুধবার (১৯ এ‌প্রিল) ভোর থে‌কে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজায় মোটরসাই‌কেলের দীর্ঘ লাইন দেখা যায়।

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজার পা‌শে স্থা‌পিত আলাদা বু‌থে সেতু পারের অ‌পেক্ষায় রয়েছে শত শত মোটরসাইকেল।

আরও পড়ুন : পাবনায় ১০ টাকায় ঈদ বাজার

এ‌দি‌কে সেতু কর্তৃপ‌ক্ষের লোকজন অ‌পেক্ষারত মোটরসাই‌কেল আ‌রোহী‌দের টোলের টাকা হা‌তে রাখার জন্য মাই‌কিং কর‌ছে। এ সময় মহাসড়‌কে বা‌সের চে‌য়ে ব্যক্তিগত গা‌ড়ি বে‌শি দেখা গে‌ছে। এ‌র ম‌ধ্যে মোটরসাই‌কে‌লের সংখ্যাই বে‌শি।

নারায়ণগঞ্জ থে‌কে উত্তরবঙ্গে যাওয়া মোবারক হো‌সেন জানান, ‌ভোর রা‌তে নারায়ণগঞ্জ থে‌কে রওনা হ‌য়ে‌ছি মোটরসাই‌কেলে করে বা‌ড়ি যাওয়ার জন্য। মহাসড়ক ফাঁকা থাকায় তাড়াতা‌ড়ি আস‌তে পে‌রে‌ছি।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

স্ত্রীকে নি‌য়ে মোটরসাইকেলে গ্রামের বা‌ড়ি যা‌চ্ছেন গ্রামীণ ব্যাংকে কর্মরত আবুল কালাম।

তি‌নি বলেন, ঈ‌দের ছু‌টি‌তে বা‌ড়ি যা‌চ্ছি। সেতু পার হ‌লেই বা‌ড়ি। তাই স্ত্রী‌কে নি‌য়ে মোটরসাই‌কেলে রওনা হয়েছি। আমার মতো শত শত মোটরসাই‌কেলের আ‌রোহী সেতু পারের অ‌পেক্ষায় রয়েছে।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

আরেক মোটরসাই‌কেল আ‌রোহীরা বলেন, ছু‌টির প্রথম দি‌নে মহাসড়ক ফাঁকা ‌ছিল। ঝা‌মেলা ছাড়াই মোটরসাই‌কেলে সহজে বাড়ি যেতে পারছেন।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল বলেন, ভোর রাত থে‌কেই সেতু‌তে মোটরসাই‌কেল পারাপা‌রে দীর্ঘ লাইন ছিল। মোটরসাই‌কেল পারাপা‌রের জন্য আলাদা বুথ করা হ‌য়ে‌ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা