ছবি: সংগৃহীত
সারাদেশ

বৃষ্টির জন্য বিশেষ নামাজ 

জেলা প্রতিনিধি : দাবদাহে অতিষ্ট জনজীবন। তাপমাত্রা তো কমছে না, উল্টো দিন দিন বাড়ছে গরম আর তাপদাহ। এ অবস্থায় ঝিনাইদহে বৃষ্টির আশায় নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন মুসল্লিরা।

আরও পড়ুন : লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে জেলা ইমাম পরিষদের আয়োজনে এ নামাজ আদায় করা হয়।

এই বিশেষ নামজে অংশ নেন শহরের বিভিন্ন এলাকায় কয়েকশ মুসল্লি।

আরও পড়ুন : বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে যানবাহনের চাপ

নামাজে অংশ নেওয়া মুসল্লি ইসলাম মিয়া জানান, সারাদেশ খরায় পুড়ছে। আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই। তাই এ নামাজ আদায় করলাম।

আরেক মুসল্লি রহমান মোল্লা বলেন, সৃষ্টিকর্তা আমাদের কঠিন পরিক্ষা নিচ্ছে। তিনিই মুক্তির পথ দেখাবেন ইনশাআল্লাহ।

আরও পড়ুন : ফের বিদ্যুৎ উৎপাদনে দেশে রেকর্ড

এ নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়েখ মোহাম্মদ সাইদুর রহমান।

শায়েখ মোহাম্মদ সাইদুর রহমান বলেন, আমরা আমাদের পাপ থেকে মুক্তি চেয়েছি খোদার কাছে। নবী করিম (সাঃ) খোদা তাআলার কাছে এ বিশেষ নামাজের মাধ্যমে মুক্তি চেয়েছেন। আল্লাহর রহমত চেয়েছেন, তার কাছে পানা চেয়েছেন। ইনশাল্লাহ আমরা তার রহমত পাব।

আরও পড়ুন : বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

এ সময় তিনি আরও বলেন, রাসুল (সাঃ) এই নামাজের সময় তার দুই হাত উল্টে মোনাজাত করতেন। তার মানে তিনি পরিস্থিতির পরিবর্তন চাচ্ছেন। আমরাও উনার মতো করে করার চেষ্টা করেছি।

নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা