সারাদেশ

মুন্সীগঞ্জে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: আন্ত:জেলা ডাকাত ও সিএনজি-অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জের ডিবি পুলিশ। গেলো শুক্রবার থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: প্রয়োজনে ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’

এরা হচ্ছে লক্ষীপুরের মনির হোসেন (৩২), পিরোজপুরের রুবেল হাওলাদার (৩৩), মুন্সীগঞ্জের জাহাঙ্গীর (৩৯), অহিদ (৪৫), নয়ন আহমেদ রওফে রাসেল (৩২), ওমর ফারুক (২৬) ও মোকসেদ বেপারী (৪১)।

গ্রেফতারকৃতের মধ্যে মনির ও রুবেল ২০২২ সালের ৩০ অক্টোবর ফেনীর সোনাজাগীতে প্রকাশ্যে এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে স্বর্ণালংকার লুটে নিয়ে আত্মগোপনে থাকে।

গতকাল রবিবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, সদর সার্কেল খান্দার খায়রুল ইসলাম, ওসি ডিবি আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, চলতি বছরের ১০ এপ্রিল জেলার টঙ্গীবাড়ি উপজেলার ছোট কেওয়ার গ্রামে ৩ ছিনতাইকারী চালককে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় অটোরিকশা চালক লতিফুর রহমান আশিক (২০) সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। গেলো শুক্রবার (১৪ এপ্রিল) ওই মামলার ছায়া তদন্ত শুরু করে জেলা ডিবি পুলিশের টিম।

তদন্তকালীন মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মনির হোসেন, জাহাঙ্গীর ও অহিদকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে গ্রেফতারকৃত মনিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন শনিবার জেলার সিরাজদীখান উপজেলার নীমতলা এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করেন।

পুলিশ সুপার জানান, ডিবির হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছে জানা যায় মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ ও ঢাকার আশপাশ এলাকায় কৌশলে অটোরিকশা-মিশুক ভাড়া করে তাদের টার্গেট করা স্থানের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে নির্জন স্থানে চালককে ঘায়েল করে অটোরিকশা-মিশুক ছিনিয়ে নিয়ে যায়। প্রয়োজনে চালকজে খুন পর্যন্ত করে থাকে। ছিনতাইয়ের পাশাপাশি তারা ডাকাতির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় মনির ও রুবেলসহ অপরাপর ডাকাত সদস্যরা ফেনীর সোনাগাজীতে প্রকাশ্যে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।

তিনি আরও জানান, অভিযানের ধারাবাহিকতায় শনিবার বিকেল সোয়া ৪ টার দিকে ডিবির টিম জেলার লৌহজংয়ে অভিযান চালিয়ে দু’টি চোরাই অটোরিকশাসহ রাসেল ও ফারুককে গ্রেফতার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকাল পৌনে ১০ টার দিকে লৌহজং থেকে একটি অটোরিকশা উদ্ধারসহ মোকসেদকে গ্রেফতার করতে সক্ষম হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা