ছবি-সংগৃহীত
সারাদেশ

রামপালে অসাবধানতায় ভারতীয় নাগরিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এফজিডি (অ্যাশ ক্লিয়ারেন্স প্ল্যান্ট) থেকে পড়ে ব্রিজেশ কুমার ভার্মা (৩২) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

রোববার (১৬ এপ্রিল) দুপুরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্রিজেশ কুমার ভার্মা ভারতের উত্তর প্রদেশের ফয়জাবাদ জেলার হারদাই লালপুর এলাকার রাম প্রতাপ ভার্মার ছেলে। তিনি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টায় ২৮ মিটার উঁচুতে কাজ করা অবস্থায় অবসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন ব্রিজেশ কুমার ভার্মা। পরে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, অসাবধানতাবশত পা পিছলে পড়ে গিয়ে আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা