আহমেদ শরীফ ডাবলু
সারাদেশ
পাবনা জেলা

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

রাকিব হাসনাত, পাবনা: পদ-বাণিজ্যের অডিও ভাইরালের পর এবার নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়ার কথা বলে রাজধানী ঢাকায় ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলুর বিরুদ্ধে।

এ বিষয়ে প্রতিকার চেয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। ভুক্তভোগী নারী পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নারী বিষয়ক সম্পাদক।

লিখিত অভিযোগে তিনি বলেন, ‘গত বছর ১৮ জুন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও পদপদবি দেয়া এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে পরিচয় করিয়ে দেবার কথা বলে ঢাকায় নিয়ে যায়। সেখানে ডাবলু ভাই জানান যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুবই ব্যস্ত তাই দেখা করতে দুইদিন থাকতে হবে- এই কথা বলে ঢাকায় একটি আবাসিক হোটেলে রুম ভাড়া করে থাকার ব্যবস্থা করেন। পরবর্তীতে সেই রুমে প্রবেশ করে বিভিন্ন অশ্লীল কথাবার্তা মাধ্যমে কু-প্রস্তাব দিতে থাকে এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। এক পর্যায়ে কৌশলে ওই রুম থেকে পালিয়ে আমার ইজ্জত রক্ষা করি।’

ভুক্তভোগী নারী বলেন, ‘অভিযোগ দেয়ার পরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনও কোনও ব্যবস্থাগ্রহণ করেনি। শুধু আমি নয়, অনেক মেয়ের সঙ্গেই ডাবলু ভাই এভাবেই ব্যবহার করেন।’

এবিষয়ে পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু বলেন, ‘আমাকে মানসিকভাবে হয়রানি-হেনেস্থা করার জন্য ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে। এখন যা হবার হবে। যেহেতু কেন্দ্রে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সেহেতু কেন্দ্র আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার নিবে।’

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ‘এক মহিলা এসে অভিযোগ করেছে। এখনও যে মহিলা বাচ্ছা-কাচ্ছা আছে। এখন আমরা বিষয়টি তদন্ত করছি। একজনকে রায়ের আগেই তো আর ফাঁসি দেয়া যায় না। অলরেডি তাকে শোকজ করছি। এখন আমরা তদন্ত করছি, যার বিরুদ্ধেই রিপোর্ট পাবো তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করবো।’

উল্লেখ্য, পদ দেয়ার কথা বলে একাধিক পদপ্রত্যাশী নেতার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেয়ার অভিযোগ উঠে আহমেদ শরীফ ডাবলুর বিরুদ্ধে। এ সংক্রান্ত একাধিক অডিও ভাইরাল হয়েছে। তবে অভিযুক্ত আহমেদ শরীফ ডাবলু এক সংবাদ সম্মেলন করে পদ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা