ছবি-সংগৃহীত
সারাদেশ

পিকআপ খালে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মুরগিবোঝাই একটি পিকআপ খালে পড়ে ওমর শেখ (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন : দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

শনিবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার কেওয়াটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওমর শেখ উপজেলার মাশুরগাও গ্রামের মিজানুর রহমান খানের ছেলে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শ্রীনগর থেকে মুরগি নিয়ে ঢাকার অভিমুখে যাচ্ছিল ওমর শেখের পিকআপভ্যানটি। ভোরে ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেওয়াটখালী এলাকা পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এসময় চালক গাড়ি থেকে বের হতে পারলেও গুরুতর জখম হয়ে ওমর শেখ গাড়ির কেবিনে আটকা পড়েন।

আরও পড়ুন : যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁসাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে যুবক নিহত

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন জানান, খাল থেকে গাড়ি ও ব্যবসায়ী ওমর ফারুকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ হাসপাতালে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের হেফাজতে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা