সারাদেশ

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়।

আরও পড়ুন : যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

নিহত মো.শরাফত হোসেন (২৪) উপজেলার মোহাম্মদপুর এলাকার মোহাম্মদ হারুন মোল্লার ছেলে।

শুক্রবার (১৪এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার মারকাজ মসজিদ এলাকার চাটখিল-রামগঞ্জ প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরাফত রাত ৮াটর দিকে মোটরসাইকেল চালিয়ে চাটখিল শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীথ দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শরাফত মোটরসাইকেল থেকে পড়ে গুরুত্বর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে সনাতন ধর্মের পহেলা বৈশাখ শুরু

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা