সারাদেশ

প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে স্ত্রীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীকে ভিডিওকলে রেখে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিহত গৃহবধূর নাম বিবি খাদিজা রোজি (২৮) সে উপজেলার বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লবণ বেপারী বাড়ির মৃত আব্দুল বারীর মেয়ে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার নুরুল হক ভিলায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোজি প্রেম করে কিশোরগঞ্জ জেলার বাসিন্দা কাতার প্রবাসী মো.নাসিমকে বিয়ে করে। বিয়ের পর রোজি জানতে পারে তার স্বামীর আগের একটি স্ত্রী আছে। এ নিয়ে তাদের মধ্যে কলহ দেখা দেয়। গতকাল নাসিম পুনরায় তার আগের স্ত্রীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে। এ নিয়ে আজকে বিকেল ৫টার দিকে স্বামীর সাথে ফোনে কথা কাটাকাটি হয় রোজির। একপর্যায়ে নিজ ভাড়া বাসায় স্বামীকে ভিডিওকলে রেখে জানালার সাথে গলায় ফাঁস দেয়। বিষয়টি আঁচ করতে পেরে তাৎক্ষণিক স্বামী বাড়ির মালিককে বিষয়টি অবহিত করে। পরবর্তীতে বাড়ির মালিক ঘরের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামীকে লাইভে রেখে ওই গৃহবধূ আত্মহত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।

শনিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা