সারাদেশ

জামালপুরে পহেলা বৈশাখ উদযাপন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

আরও পড়ুন : দেশের মানুষ ভুল করে না

এদিকে জেলার ইসলামপুরে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।

শুক্রবার সকাল ৯ টায় ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের করে শহর প্রদক্ষিণ শেষে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন : ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।

উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলীর সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেসসহ আরও অনেকেই।

আরও পড়ুন : চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ চৌধুরী

বর্ণাঢ্য আয়োজন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ও মিডিয়ার নেতৃবৃন্দ অংশ নেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা