সারাদেশ

জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অডিও ভাইরাল

রাকিব হাসনাত, পাবনা: পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরিফ ডাবলুর বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: শনিবার ফিরতি টিকিট বিক্রি শুরু

এ সংক্রান্ত মুঠোফোনে কথোকথপনের বেশ কয়েকটি অডিও ভাইরাল হয়েছে। এনিয়ে জেলা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এ ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ কারণ দর্শানো নোটিশ দিয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরিফ ডাবলুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে সকল অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: দেশের ৮ জেলায় তীব্র তাপপ্রবাহ

ভাইরাল হওয়া কথোপথনে জানা যায়, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে সভাপতি প্রার্থী এসএম আব্দুল মান্নান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরিফ ডাবলুর কাছ থেকে ৫ লাখ টাকা ফেরতের দাবি করেন, ডাবলু সেই টাকা ফেরত দিতেও স্বীকার করেন। ওই কমিটিতে মনিরুল ইসলাম মনিকে টাকার বিনিময়ে সভাপতি পদ দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এছাড়াও বিভিন্ন নেতাদের সঙ্গে কমিটি সংক্রান্ত লেনদেনের একাধিক অডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া অভিওর বিষয়ে এসএম আব্দুল মান্নান বলেন, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বানানোর কথা বলে গত রমজানের ঈদের আগে আমার থেকে ৫ লাখ টাকা নেয়। শুধু আমার থেকে নয় হাজারো নেতাকর্মীদের থেকে পদ দেওয়ার কথা বলে ডাবলু সাহেব টাকা নিয়ে থাকেন। মাত্র দু-একজনের কাছ থেকে থেকে টাকা নেওয়ার বিষয় প্রকাশ্যে আসছে। আমরা চাই এ ঘটনার সঠিক তদন্ত হোক। তদন্তে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। বর্তমান সভাপতি মনিরুল ইসলাম মনিকে ১০ লাখেরও বেশি টাকা দিয়ে পদ দেওয়া হয়েছে। আর এই টাকা ডাবলুভাইসহ আ.লীগের বড় বড় নেতারা ভাগ পেয়েছে।

এবিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরিফ ডাবলু বলেন, আমি টাকা নিয়েছি এটা সত্য, তবে টাকাগুলো হাওলাত নিয়েছি, আমার নামে থাকা অগ্রণী ব্যাংকের ঋন পরিশোধের জন্য। এ ব্যাপারে কেন্দ্র আমার কাছে কৈফিয়ত চাইলে আমি লিখিত জবাব কেন্দ্রের কাছে দিয়ে এসেছি। তারা যে সিদ্ধান্ত নেবে সেটা আমি মেনে নিবো।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ‘আমরা তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তাকে কারন দর্শানে নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করবো।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা