সারাদেশ

মামলা থাকা সত্ত্বেও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

মোঃ মনির হোসেন, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশাল সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগানে ইসলামিয়া আলিম মাদ্রাসার কমিটি বাতিলের জন্য মহামান্য হাইকোর্ট রুল জারি করলেও মাদ্রাসার বর্তমান কমিটি তড়িঘড়ি করে রমজানের বন্ধের সময় নিয়োগ দিতে পায়তারা করছে। একই সাথে এই নিয়োগের জন্য ইতিমধ্যে একাধিক প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ার অভিযোগ উঠেছে কমিটির বিরুদ্ধে। এ ব্যাপারে মাদ্রাসার একজন দাতা সদস্য মঞ্জুরুল হক সরকার ত্রিশাল সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন। আদালতের এসব আদেশ সত্ত্বেও নিয়োগ সম্পন্ন করতে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে মাদ্রাসা কমিটি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

আরও পড়ুন : দেশের মানুষই আমাকে আশ্রয় দিয়েছে

মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগানে ইসলামিয়া আলিম মাদ্রাসায় ১-১২-২২ তারিখে মাসুম বিল্লাহকে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই কমিটিকে চ্যালেঞ্জ করে কমিটি বাতিলের জন্য মহামান্য হাইকোর্টে রিটপিটশন করেন সাবেক অভিভাবক সদস্য শাহীন আলম গং।২৮৭৫/২৩ রিট পিটিশনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক সহ নয় জনের বিরুদ্ধে ৪ সপ্তাহের রুল জারি হয়। দাতা সদস্য মঞ্জুরুল হক সরকারের ২৪/২/২৩ ইং তারিখে ত্রিশাল সহকারি জজ আদালতে অন্য প্রকার মোকাদ্দমা ৮৫/২৩ এ বিজ্ঞ আদালত ২১ দিনের কারণ দর্শনের নোটিশ জারি করেন।

৭-১২-২২ তারিখে দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকায় উপাধ্যক্ষ,অফিস সহকারী,নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্ন কর্মী,আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে অত্র প্রতিষ্ঠানে বৈধভাবে নিয়োগ প্রাপ্ত নন এমপিওভুক্ত অফিস সহকারী আজারুল ইসলাম, পিয়ন জিয়াউর রহমান ত্রিশাল সহকারি জজ আদালত ৬-২-২৩ ইং তারিখ ৫৩/২৩ অন্য প্রকার মামলা দায়ের করেন।মামলার আরজিতে তারা উল্লেখ করেন আমরা বৈধভাবে নিয়োগপ্রাপ্ত হলেও আমাদের এমপিও না করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় আমরা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছি।

আরও পড়ুন : আমরা মাতৃ ও শিশুমৃত্যু কমিয়েছি

আদালতে মামলা হলেও সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজান মাসের ছুটির মধ্যেই নিয়োগ সম্পন্ন করতে পায়তারা করছেন।এসব নিয়োগে সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ লক্ষ লক্ষ টাকা উৎকোচ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর প্রতিনিধি মনোনয়ন সহ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

উল্লেখ্য,মাদ্রাসার অধ্যক্ষ পদ নিয়েও মহামান্য হাইকোর্টে ১৬৩৬৭/১৭ এবং ত্রিশাল সহকারি জজ আদালতে ৩০৩/১৬ মোকদ্দমা চলমান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা