সারাদেশ

সম্প্রীতি থাকলে কাঙ্খিত উন্নয়ন সম্ভব

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি (প্রতিনিধি) : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় নবাগত জেলা প্রশাসক আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ১০০ শতাংশ লাভে জুতা বিক্রি করায় জরিমানা

সোমবার(১০ এপ্রিল)গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে সভা অনুষ্ঠিত হয়, গুইমার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন সভার উপস্থাপনা করেন,উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সহিদুজ্জামান।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন শান্তি ও সম্প্রীতি থাকলে কাঙ্খিত উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে। গুইমারা উপজেলার সমস্যাগুলো যত দ্রুত সম্ভব সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন বলে জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী,গুইমারা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ত্রিদেব নারায়ণ ত্রিপুরা, প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, ইউনিয়ন পরিষদের সদস্য হরিপদ্ম ত্রিপুরা, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর, কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্যে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা বলেন, গুইমারা উপজেলা নতুন হওয়ার কারনে অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে, জনগণের কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হচ্ছে না,সরকারি বেসরকারি কর্মকর্তাদের কাজের নানাবিধ সমস্যা হচ্ছে, তাই সমস্যা দূরীকরণের যত দ্রুত সম্ভব ব্যবস্হা গ্রহনের জন্য জেলা প্রশাসকের নিকট অনুরোধ জানান।

আরও পড়ুন : কুষ্টিয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার

এ সময় সভায় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমাসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,হেডম্যান,কার্বারী, সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা