ছবি: সংগৃহীত
সারাদেশ

বন্ধ ফ্যাক্টরিতে যুবক খুন 

নিজস্ব প্রতিবেদক : খুলনায় পরিত্যক্ত ফ্যাক্টরির মালামাল চুরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে স্বপন ব্যাপারী নামে এক যুবক খুন হয়েছে।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

সোমবার (১০ এপ্রিল) সকালে ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বপন ব্যাপারী (৩০) রূপসা বেড়িবাঁধের বাসিন্দা গোলাম মোস্তফা ব্যাপারীর ছেলে।

আরও পড়ুন : ফের ২ বিলিয়ন ডলার ছাড়া‌ল রেমিট্যান্স

স্থানীয়রা জানান, বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির পরিত্যক্ত মালামাল চুরিকে কেন্দ্র করে স্বপন ও হোসেন গ্রুপের মধ্য দ্বন্দ্ব চলে আসছিল।

রোববার (৯ এপ্রিল) রাতে তারা চোরাই মালামাল বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হোসেন গ্রুপের দুর্বৃত্তরা স্বপনকে ছুরিকাঘাতে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : নাইজারে বাংলাদেশিসহ হাজার হাজার অভিবাসী আটকা

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, সকালে স্বপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহত স্বপনের বিরুদ্ধে চুরি ও মাদক সংক্রান্ত ৫ টি মামলা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা