সারাদেশ

ট্যাব পেলেন ১৬৮ শিক্ষার্থী

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনশুমারি ও গৃহ গণনায় ব্যবহৃত ট্যাব বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : প্রথম আলো গণতন্ত্রের শত্রু

সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে জনশুমারি ও গৃহগণনা প্রকল্প-২০২১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পৃষ্ঠপোষকতায় ঈশ্বরগঞ্জ উপজেলার ২৮ টি স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ১৬৮ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে এই ট্যাব তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.হাফিজা জেসমিন।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (চ.দা) মোঃ সারোয়ার আলমের সঞ্চালনায় ট্যাব বিতরণকালে বক্তব্য রাখেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আরও পড়ুন : আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা(চ.দা) মোঃ সারোয়ার আলম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক। তাই আমাদের শিক্ষার্থীদের স্মার্ট ভাবে গড়ে তুলতে হবে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এই উপহার সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রীর এই উপহার শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক ভূমিকা পালন করবে।

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মিকাতুন্নাহার বিসমী ও ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নুজহাত তাবাসসুম বলেন, এই ট্যাব পেয়ে আমরা খুবই খুশি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। এর মাধ্যমে আমরা অনলাইন ক্লাসসহ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারবো। এতে আমরা অনেক উপকৃত হবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা